দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মস্তিষ্কের সফল অস্ত্রোপচারের পর বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গিয়েছেন।
তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, ছবিটি আসল নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। অনুসন্ধানে জাতীয় গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে ছবিটির অস্তিত্ব পাওয়া যায়নি।
ছবিটি বিশ্লেষণ করে একাধিক অসঙ্গতি দেখা যায়, যেমন মির্জা আব্বাসের মুখাবয়ব এবং নাসীরুদ্দীনের হাত ধরার দৃশ্যের অস্বাভাবিকতা। রিউমার স্ক্যানার গুগলের শনাক্তকরণ প্রযুক্তি SynthID ব্যবহার করে পরীক্ষা করলে নিশ্চিত হয়েছে, ছবিটির পুরো অংশ বা কিছু অংশ এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদিত।
অতএব, মির্জা আব্বাসকে দেখতে নাসীরুদ্দীন পাটওয়ারী হাসপাতালে গিয়েছেন এমন দাবিতে প্রচারিত ছবি সম্পূর্ণভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় তৈরি।
এমএস/